E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

জাভেদ খানের বেআইনি সম্পত্তির খোঁজ! তপসিয়ায় ঠিকানায় ঠিকানায় তদন্তকারী আধিকারিকরা

তপসিয়ায় একাধিক ঠিকানায় গিয়ে সম্পত্তির অবস্থান ও মালিকানা সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। জবরদখলের অভিযোগ এবং সম্পত্তির সঙ্গে দুর্নীতির সম্ভাব্য যোগসূত্রও তদন্তের আওতায়।
তপসিয়ায় জাভেদ খানের সম্পত্তি নিয়ে তদন্ত, খতিয়ে দেখা হচ্ছে জমির নথি
তপসিয়ায় জাভেদ খানের সম্পত্তি নিয়ে তদন্ত, খতিয়ে দেখা হচ্ছে জমির নথি

কলকাতা: বিভিন্ন জায়গায় জাভেদ খানের নামে থাকা একাধিক বেআইনি সম্পত্তির সন্ধান পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

সেই তালিকায় জবরদখল করা জমিও রয়েছে বলে জানা গিয়েছে। এই সম্পত্তিগুলির প্রকৃত মালিকানা সহ সেগুলির সঙ্গে দুর্নীতির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

জানা গিয়েছে, তপসিয়া এলাকায় একের পর এক ঠিকানায় পৌঁছে সরেজমিনে তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা।

সংশ্লিষ্ট সম্পত্তিগুলির অবস্থান, মালিকানা ও জমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছেন তাঁরা।

তদন্তকারীদের নজরে রয়েছে জবরদখল করা জমির বিষয়টিও। কীভাবে ওই সম্পত্তিগুলি অধিগ্রহণ করা হয়েছিল, সেগুলির বৈধ কাগজপত্র রয়েছে কি না ও সম্পত্তির সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে। সম্পত্তি সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্তকারী আধিকারিকদের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss