E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, বাসে গাড়ির ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে একটি গাড়ি ধাক্কা মারলে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের সন্তান। গাড়িতে থাকা আরও দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে গুরুগ্রাম পুলিশ।
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ

গুরুগ্রাম: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের সন্তান। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা আরও দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এসিপি ইন্দিবর জানান, রাত ৩টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর পায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশের জরুরি পরিষেবা-যান (ইআরভি) ২৩৫। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল দেখতে পায়, মুম্বইয়ের দিক থেকে আসা একটি গাড়ি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা মেরেছে।

এতটাই তীব্র ছিল যে গাড়ির ভিতরে থাকা স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান ঘটনাস্থলেই মারা যান। তবে দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ। গাড়ির ভিতর থেকে আট বছরের এক বালক এবং এক বছরের এক শিশুকন্যাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন দুই শিশুর অবস্থা আপাতত বিপন্মুক্ত।

কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে গুরুগ্রাম পুলিশ। গাড়িটির গতি, চালকের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা এবং এক্সপ্রেসওয়ের পাশে বাস দাঁড় করিয়ে রাখার পরিস্থিতি—সব দিকই তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss