
নয়াদিল্লি: করওয়া চৌথ উপলক্ষে নিজের বাসভবনে পুজো ও আচার-অনুষ্ঠানে অংশ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরও কয়েক জন মহিলা। তাঁদের সঙ্গে মিলিতভাবে উৎসবের বিভিন্ন রীতিনীতি পালন করেন মুখ্যমন্ত্রী।
উত্তর ভারতের বিবাহিত মহিলাদের কাছে করওয়া চৌথ বিশেষ তাৎপর্যপূর্ণ। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গলকামনায় এই দিন উপবাস পালন এবং পুজোর রীতি রয়েছে। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মহিলাদের মধ্যে দেখা যায় বিশেষ আয়োজন।


