
নয়াদিল্লি: Cyclone Arnab-এর জেরে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) উদ্ধার ও ত্রাণের কাজে নেমেছে।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে এই কথা জানান অমিত শাহ। তিনি লেখেন, ঘূর্ণিঝড় অর্ণবের পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর কথা হয়েছে। দুর্যোগের মুখে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, NDRF ও SDRF-এর দলগুলি ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণের কাজে পুরোদমে নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে কাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ঘূর্ণিঝড়ের প্রভাব ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে শীঘ্রই উপদ্রুত এলাকায় আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল (IMCT) পাঠানো হবে বলেও জানান অমিত শাহ। ওই দলগুলি পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করবে এবং পরবর্তী সময়ে কী ধরনের অতিরিক্ত সহায়তা প্রয়োজন, সে বিষয়ে সুপারিশ করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির পাশে রয়েছে ভারত সরকার। মানুষের দুর্ভোগ লাঘব এবং বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।


