E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দার্জিলিঙের চৌরাস্তায় শুরু নবম সরস মেলা, স্বনির্ভর গোষ্ঠীর পণ্যে মিলবে বিশেষ আকর্ষণ

দার্জিলিঙের চৌরাস্তায় শুরু নবম সরস মেলা। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, তাঁতজাত ও গ্রামীণ পণ্য কেনার সুযোগ মিলবে মেলায়, যা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

দার্জিলিং: পাহাড়ের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নবম সরস মেলার।

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (WBSRLM)-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

দার্জিলিঙের চৌরাস্তায় শুরু নবম সরস মেলা, স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যে আকর্ষণ পর্যটক ও স্থানীয়দের
দার্জিলিঙের চৌরাস্তায় শুরু নবম সরস মেলা, স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যে আকর্ষণ পর্যটক ও স্থানীয়দের

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি সামগ্রীকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়া সাথে গ্রামীণ শিল্প ও হস্তশিল্পের প্রসার ঘটানোই এই মেলার মূল লক্ষ্য।

মেলায় বিভিন্ন জেলা ও রাজ্য থেকে আসা শিল্পীরা তাঁদের হাতে তৈরি সামগ্রী, হস্তশিল্প, তাঁতজাত পণ্য ও বিভিন্ন গ্রামীণ উৎপাদিত সামগ্রী প্রদর্শন সাথে বিক্রি করছেন।

এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রির নতুন বাজার পাবেন।

পাশাপাশি, তাঁদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে এই সরস মেলা। পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছেও এই মেলা বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss