E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ, গাজিয়াবাদে গ্রেফতার স্ত্রী ও জিম প্রশিক্ষক

পরকীয়া সম্পর্কের জেরে হামলার পরিকল্পনা, পুলিশের দাবি; ছুরিকাঘাতে আহত স্বামী বিপন্মুক্ত

গাজিয়াবাদ: স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গ্রেফতার হলেন এক মহিলা ও তাঁর জিম প্রশিক্ষক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দু’জনের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই মহিলার স্বামীকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ঘটনায় ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদ মুক্ত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে গাজিয়াবাদের সহকারী পুলিশ কমিশনার সূর্য বালি মৌর্য জানান, ইন্দিরাপুরম থানায় খবর আসে, বসুন্ধরা এলাকায় শশাঙ্ক নামে এক ব্যক্তিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ছুরি দিয়ে আক্রমণ করেছে। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, শশাঙ্ক বসুন্ধরা এলাকায় স্ত্রী প্রিয়া ও তাঁদের সন্তানের সঙ্গে থাকতেন। ঘটনার দিন সকালে অভিযুক্ত প্রতাপ সিং সেখানে গিয়ে তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায় বলে পুলিশের অভিযোগ।

পুলিশের দাবি, ঘটনার পিছনের কারণ জানতে বিস্তারিত তদন্তে প্রিয়া ও প্রতাপের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা সামনে আসে। সেই সম্পর্কের জেরেই দু’জনে মিলে শশাঙ্ককে খুনের পরিকল্পনা করেন এবং হামলা চালান বলে তদন্তকারীদের দাবি।

এই ঘটনায় প্রিয়া ও প্রতাপ সিং দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার। অন্যদিকে, আহত শশাঙ্কের চিকিৎসা চলছে। তিনি বর্তমানে বিপদ মুক্ত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss