E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

পুজোর পাস দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সিজিও থেকে সোজা লালবাজারে

দুর্গাপুজোর প্রিভিউ কার্ড ও ভিআইপি পাস বিক্রি ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় পদক্ষেপ কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার। ইডি দফতরে জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরোতেই গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে বলে খবর।
পুজোর প্রিভিউ কার্ড ও ভিআইপি পাস বিক্রি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
পুজোর প্রিভিউ কার্ড ও ভিআইপি পাস বিক্রি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

কলকাতা: ইডির দফতর থেকে বেরোতেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুর্গাপুজোর প্রিভিউ কার্ড ও ভিআইপি পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা শাখা।

সিজিও কমপ্লেক্স থেকে গ্রেপ্তারের পর তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার ইডির সমন পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন ইন্দ্রনীল সেন। সেখানে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর তিনি বাইরে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ফেলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এরপর তাঁকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। পুজোর পাস সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

দুর্গাপুজোর প্রিভিউ শো ও ভিআইপি পাস বিক্রিকে কেন্দ্র করে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্ট। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।

অন্যদিকে, পাস বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থের লেনদেন খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক অনিয়মের অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে তদন্ত চলছে। পাস বিক্রি থেকে পাওয়া অর্থ কোথায় জমা পড়েছে ও বিভিন্ন পুজো কমিটির অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এক লক্ষেরও বেশি প্রিভিউ কার্ড বিক্রি হয়েছিল বলে দাবি।

ওই সময়ে কার্ড বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পাশাপাশি, ডোনার কার্ড বিক্রি থেকেও বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে।

প্রায় ৬০ কোটি টাকার লেনদেনের সঙ্গে পুজো কমিটিগুলির কোনও যোগ ছিল কি না, তা নিয়েও তদন্তকারীদের প্রশ্ন রয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁর হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।

এবার পুজোর পাস সংক্রান্ত মামলায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন মন্ত্রী।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা ও আর্থিক লেনদেনের প্রকৃত চিত্র তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। এখন মামলার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss