E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দীপাবলিতে কৃষকদের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা, মহারাষ্ট্রে ১.৫ লক্ষ কোটি টাকার ত্রাণ অনুমোদন

দু’দিনের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছনো শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস; ভীমাশঙ্কর পাম্পড স্টোরেজ প্রকল্পকে পরিবেশবান্ধব বলেও দাবি তাঁর
কৃষকদের আর্থিক সহায়তা ও ভীমাশঙ্কর প্রকল্প নিয়ে বক্তব্য রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস
কৃষকদের আর্থিক সহায়তা ও ভীমাশঙ্কর প্রকল্প নিয়ে বক্তব্য রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস

মুম্বই: মহারাষ্ট্রের কৃষকদের জন্য প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার ত্রাণ তহবিল অনুমোদন করেছে রাজ্য সরকার। দীপাবলি উপলক্ষে কৃষকদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী দু’দিনের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস।

মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকার প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার ত্রাণের ব্যবস্থা অনুমোদন করেছে। দীপাবলির সময় কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। দু’দিনের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এ দিন ভীমাশঙ্কর টরেন্ট প্রকল্প নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ফড়নবীস। কয়লার উপর নির্ভরতা কমাতে পাম্পড স্টোরেজ প্রকল্পকে গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, সব জায়গায় এই ধরনের প্রকল্প গড়ে তোলা সম্ভব নয়। তবে যথাযথভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা গেলে পাম্পড স্টোরেজ ব্যবস্থা অত্যন্ত কার্যকর হতে পারে।

প্রকল্পটি নিয়ে স্থানীয়দের বা অন্য কোনও পক্ষের আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে তা শোনার পক্ষেও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁদের সমস্যা বা আপত্তি রয়েছে, তাঁরা সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন। তাঁর দাবি, ভীমাশঙ্কর প্রকল্প পরিবেশের স্বার্থেই নেওয়া হয়েছে।

কৃষকদের ঋণ আদায়ের বিষয়েও কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ফড়নবীস। তাঁর বক্তব্য, মাইক্রোফিন্যান্স সংস্থাগুলি যাতে কৃষকদের কাছ থেকে জোর করে ঋণ আদায় করতে না পারে, সে বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) সঙ্গে কথা বলা হয়েছে। কৃষকদের উপর ঋণ আদায়ের চাপ কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

কৃষকদের আর্থিক সহায়তা, জ্বালানি ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা এবং ঋণ আদায়ের ক্ষেত্রে স্বস্তি—এই তিনটি বিষয়েই রাজ্য সরকারের অবস্থান তুলে ধরেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss