E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার, গ্রেফতার তিন মহিলা

বিবেক এক্সপ্রেস থেকে নামতেই পুলিশের সন্দেহ, পুরাতন মালদা স্টেশনে তল্লাশিতে উদ্ধার ১ কেজি ২৮০ গ্রাম কাঁচামাল

মালদা: ব্রাউন সুগার তৈরির কাঁচামাল পাচারের অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১ কেজি ২৮০ গ্রাম কাঁচামাল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে দাবি তদন্তকারীদের।

ধৃতদের নাম জাবরুন নেশা, জ্যোৎস্নারা বেগম ও আনওয়ারা বেগম। তাঁরা অসমের করিমগঞ্জ ও হোজাই জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মহিলা বিবেক এক্সপ্রেসে ডিমাপুর থেকে মালদা টাউন স্টেশনের উদ্দেশে যাত্রা করছিলেন। তাঁদের সঙ্গে ছিল ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। পুরাতন মালদা স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ না থাকলেও সেখানে ট্রেন থামতেই তাঁরা নেমে পড়েন। তাঁদের সঙ্গে দুটি কোলের শিশুও ছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুরাতন মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তাঁদের আটক করেন জিআরপি থানার পুলিশকর্মীরা। এরপর তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১ কেজি ২৮০ গ্রাম কাঁচামাল উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

 

পাচারের নেপথ্যে কারা?

পুলিশের দাবি, প্রাথমিক জেরায় ধৃত মহিলারা জানিয়েছেন, উদ্ধার হওয়া কাঁচামাল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তাঁদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। তবে ওই সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং পাচারচক্রে আরও কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার সঙ্গে কোনও বড় মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শনিবার ধৃত তিন মহিলাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss