E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

প্রতিরক্ষা থেকে বাণিজ্য, ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে উদ্যোগী পোল্যান্ড

২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য মোদী-টাস্কের, মহাকাশ ও পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

নয়াদিল্লি: শুধু বাণিজ্য নয়, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি এবং উন্নত প্রযুক্তির মতো কৌশলগত ক্ষেত্রেও ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ্যোগী পোল্যান্ড। বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যের পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পরে দুই দেশের তরফে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগ, প্রযুক্তির আদানপ্রদান এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ নতুন প্রযুক্তির ক্ষেত্রেও যৌথ কাজের সম্ভাবনা খতিয়ে দেখছে দুই দেশ। আন্তর্জাতিক বাজারে নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবসা ও বিনিয়োগের সুযোগ বাড়ানোও আলোচনার অন্যতম বিষয় ছিল।

মহাকাশ ও পরমাণু শক্তিতে সহযোগিতা

মহাকাশ গবেষণা এবং পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই প্রধানমন্ত্রীর আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্প, ব্যাটারি পুনর্ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিরল মৃত্তিকা খনিজ পরিশোধনের মতো প্রযুক্তিনির্ভর ক্ষেত্রেও যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে। খনি, ভূতত্ত্ব ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতার জন্য সমঝোতাপত্র তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ অবস্থান

সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নেও দুই দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সীমান্তপারের সন্ত্রাসবাদ-সহ সব ধরনের সন্ত্রাসবাদ ও হিংসাত্মক উগ্রবাদের নিন্দা করেছেন মোদী ও টাস্ক। ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলারও তীব্র নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়, পরিকাঠামো এবং অর্থের জোগান বন্ধ করতে আন্তর্জাতিক স্তরে সমন্বিত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন দুই নেতা।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলেও সহযোগিতা

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রপথে অবাধ চলাচল এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পক্ষে সওয়াল করেছে দুই দেশ। এই অঞ্চলে সহযোগিতা বাড়াতে ভারত পোল্যান্ডকে ‘ইন্দো-প্যাসিফিক ওশানস ইনিশিয়েটিভ’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়, এখন নজর থাকবে সেদিকেই। দুই দেশের নেতৃত্বের লক্ষ্য, বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও কার্যকর করে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন পথ খুলে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss