ভূতের মুখোশের আড়ালে আলোর উৎসব, হ্যালোইনের ইতিহাসে মিশে আছে ভয়, বিশ্বাস ও মানবিকতার গল্প
অক্টোবরের শেষ সন্ধ্যা। বাড়ির জানালায় মৃদু আলো, দরজার সামনে দাঁড়িয়ে থাকা কঙ্কাল, বারান্দায় ঝুলছে কৃত্রিম মাকড়সার জাল। কোথাও ডাইনির ঝাড়ু, কোথাও কালো বিড়াল, আবার কোথাও বড় বড় কুমড়োর ভিতরে জ্বলছে ছোট্ট প্রদীপ।


