রায়গঞ্জে এইমস নির্মাণের জমি নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি! জেলাশাসকের স্বাক্ষর জাল, তদন্তের আশ্বাস
রায়গঞ্জ: রায়গঞ্জে প্রস্তাবিত এইমস হাসপাতালের জমি ঘিরে এ বার নতুন বিতর্ক। জমি কেনাবেচা ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে জেলাশাসকের স্বাক্ষরযুক্ত একটি বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তর দিনাজপুর জেলাজুড়ে চাঞ্চল্য


