ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, নবদ্বীপে গ্রেফতার পঞ্চাশোর্ধ প্রতিবেশী
নবদ্বীপ: ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃতের নাম স্বপন ভৌমিক। তাঁর বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জের নেহেরু নগর কলোনি এলাকায়।


