হুগলির শ্রীপতিপুরে ৭৫ বছরের প্রাচীন সবুজ কালীর পুজো
কালীমূর্তির গায়ের রং সবুজ। গলায় বৈষ্ণবদের কণ্ঠিমালা, কপালে বৈষ্ণব তিলক। দেবীর সামনে পশুবলি নয়, বরং প্রতিদিন শোনানো হয় বাঁশির সুর। আবার কালীপুজোর নিশিতে দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় তাঁর প্রিয় ইলিশ


