
জাঙ্গিপাড়া: রাজনীতি শুধু বক্তব্য বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মধ্য দিয়েই জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা উচিত। এই বার্তাকে সামনে রেখেই নিজের বুথে জল নিকাশি প্রকল্পের কাজে সামিল হলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ। এদিন নিজের এলাকার জল নিকাশি প্রকল্পের কাজে সামান্য হাত লাগান তিনি। পাশাপাশি এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানকে গুরুত্ব দেওয়ার বার্তাও তুলে ধরেন। বিধায়ক প্রসেনজিৎ বাগের কথায়, নিজের বুথ, নিজের এলাকা এবং সাধারণ মানুষের উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য। রাজনীতি কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে থেকে কাজের মধ্য দিয়েই প্রকৃত দায়িত্ব পালন করতে হবে। কাজই হোক পরিচয়, উন্নয়নই হোক অঙ্গীকার—এই বার্তাকেই সামনে রেখে নিজের এলাকায় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ।


