E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Jalsha Ghar

যশোর রোডে উত্তেজনা! মহিলা ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার মা ও মেয়ে* সুস্মিতা পান্ডা

হাবরার যশোর রোডে যানজটকে কেন্দ্র করে কর্তব্যরত মহিলা ট্রাফিক পুলিশকর্মীকে মারধর ও অন্য পুলিশকর্মীকে গালিগালাজের অভিযোগে গ্রেফতার মা ও মেয়ে। অভিযোগ অস্বীকার করেছেন ধৃতরা
হাবরার যশোর রোডে মহিলা ট্রাফিক পুলিশকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার মা ও মেয়ে
হাবরার যশোর রোডে মহিলা ট্রাফিক পুলিশকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার মা ও মেয়ে

সুস্মিতা পান্ডা,হাবড়া ,১৭ নভেম্বর ২০২৬ :যানজটকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাবরার যশোর রোড। কর্তব্যরত মহিলা ট্রাফিক পুলিশকর্মীর গায়ে হাত তোলা এবং অন্য এক পুলিশকর্মীকে গালিগালাজ করার অভিযোগে গ্রেফতার হলেন মা ও মেয়ে। মঙ্গলবার হাবরার যশোর রোডের এক নম্বর রেলগেট এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিধায়ক দেবদাস মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ট্রাফিক পুলিশকর্মীরা। সেই সময় এক মহিলা ও তাঁর মেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই এক মহিলা ট্রাফিক পুলিশকর্মীর গায়ে হাত তোলেন তাঁরা। শুধু তাই নয়, কর্তব্যরত অন্য এক ট্রাফিক পুলিশকর্মীকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর আক্রান্ত মহিলা কনস্টেবল নিজেই অভিযুক্ত মা ও মেয়েকে আটক করে হাবরা থানায় নিয়ে যান। পরে তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মা পাপিয়া মুখার্জি সেনগুপ্ত এবং মেয়ে ক্যামেলিয়া সেনগুপ্ত অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, বাড়িতে জগদ্ধাত্রী পুজো থাকায় ঠাকুরনগর থেকে ফুল কিনতে গিয়েছিলেন তাঁরা। ভ্যানে ওঠার সময় কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের দুর্ব্যবহার হয় বলে অভিযোগ করেন মা ও মেয়ে। এরপর বাড়ি ফেরার পথে পুলিশের সঙ্গে বচসা বাধে। তবে কোনও পুলিশকর্মীর গায়ে তাঁরা হাত তোলেননি বলেই দাবি করেছেন দু’জন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে এমন আচরণের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিধায়ক দেবদাস মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
error: Content is protected !!

Don't Miss