E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Jalsha Ghar

ভুল রক্ত দেওয়ার অভিযোগের দু’দিনের মাথায় মৃত্যু রোগীর, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চাঞ্চল্য

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগের দু’দিনের মাথায় মৃত্যু রোগীর। তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের

জলপাইগুড়ি: সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ অদলবদল করে দেওয়ার অভিযোগের মধ্যেই মৃত্যু হল এক রোগীর। মৃতের নাম বীরেন্দ্রনাথ শর্মা (৬৩)। বাড়ি জলপাইগুড়ির বোয়ালমাড়ি এলাকায়। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিযোগ, নির্ধারিত রক্তের গ্রুপের পরিবর্তে তাঁকে অন্য গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল। সেই ঘটনার দু’দিনের মাথায় তাঁর মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, একই ওয়ার্ডে ভর্তি ছিলেন দু’জন রোগী। তাঁদের মধ্যে বীরেন্দ্রনাথ শর্মার রক্তের গ্রুপ ছিল ‘এবি পজিটিভ’।অভিযোগ, তাঁকে ‘এবি পজিটিভ’-এর পরিবর্তে ‘এ পজিটিভ’ রক্ত দেওয়া হয়। অন্যদিকে, বলিন রায় নামে অপর এক রোগীর রক্তের গ্রুপ ছিল ‘এ পজিটিভ’। তাঁকে ‘এ পজিটিভ’-এর পরিবর্তে ‘এবি পজিটিভ’ রক্ত দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও রক্ত সঞ্চালন ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। জানা গিয়েছে, বীরেন্দ্রনাথ শর্মা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। গত আট দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর ডায়ালিসিসও চলছিল। ভুল রক্ত দেওয়ার অভিযোগ সামনে আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় বলে পরিবারের তরফে দাবি করা হয়। অবশেষে গতকাল মধ্যরাতে মৃত্যু হয় তাঁর। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বীরেন্দ্রনাথ শর্মার দু’টি কিডনিই বিকল ছিল। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ভুল রক্ত সঞ্চালনের সঙ্গে মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী-সহ চারজনকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, অপর রোগী বলিন রায় বর্তমানে সুস্থ রয়েছেন বলে খবর। রোগীর মৃত্যুর পর ভুল রক্ত দেওয়ার অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন মৃতের পরিবার ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
error: Content is protected !!

Don't Miss