E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Jalsha Ghar

মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে বাগডোগরায় যুবক, পুলিশের জালে ধৃত! উদ্ধার ২৬৮ গ্রাম মাদক

এসটিএফের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বাগডোগরা থানার পুলিশ। ধৃত বাবুল হুসেনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু
বাগডোগরায় পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ২৬৮ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার
বাগডোগরায় পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ২৬৮ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার

শিলিগুড়ি: মালদা থেকে ব্রাউন সুগারের বড়সড় চালান নিয়ে বাগডোগরায় এসে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৮ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২৮ বছর বয়সি বাবুল হুসেন নামে এক যুবককে।ধৃতের বাড়ি মালদার কালিয়াচকের সাইবাজপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, মালদা থেকে বাসে করে তিনটি প্যাকেটে ব্রাউন সুগার নিয়ে বাগডোগরার বিহার মোড় এলাকায় সরবরাহের উদ্দেশ্যে এসেছিল অভিযুক্ত।এসটিএফের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক ছিল বাগডোগরা থানার পুলিশ।অভিযুক্ত মুনি মোড়ে বাস থেকে নামতেই তার গতিবিধির ওপর নজরদারি শুরু করেন পুলিশকর্মীরা।এরপর মুনি চা বাগান সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কের কাছে তাকে আটক করা হয়। গেজেটেড অফিসার এসিপি অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি প্যাকেটে মোট ২৬৮ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার হয়। অভিযানে উপস্থিত ছিলেন বাগডোগরা থানার ওসি কল্যাণ সাহাও।ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
error: Content is protected !!

Don't Miss