
খানাকুল: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর এবার খানাকুলের কৃষকদের হাতে তুলে দেওয়া হলো আলুবীজ। শনিবার খানাকুল-১ নম্বর ব্লকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। জানা গিয়েছে, প্রথম দফায় প্রায় ৫০০ জন কৃষকের হাতে আলুবীজ তুলে দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষিকাজে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। বিধায়ক সুশান্ত ঘোষ জানান, প্রথম দফায় কৃষকদের হাতে আলুবীজ তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে এবং আরও কৃষকদের হাতে আলুবীজ পৌঁছে দেওয়া হবে। কৃষকদের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই উদ্যোগে নতুন করে চাষাবাদ শুরু করার ক্ষেত্রে অনেকটাই সহায়তা মিলবে বলে আশাবাদী কৃষক মহল।


