E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

হাতির উপদ্রবে ৮ হাজার হেক্টর জমি অনাবাদি, ক্ষতিপূরণ ও হাতি সংরক্ষণ প্রকল্পের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি

অনাবাদি জমির জন্য একর প্রতি ৬০ হাজার টাকা এবং ফসল নষ্ট হলে প্রতি শতকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি। মোট ১১ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল কমিটি

ঝাড়্গ্রাম, ১৭ নভেম্বর:হাতির সমস্যা সমাধান, অনাবাদি জমির ক্ষতিপূরণ এবং হাতি সংরক্ষণ প্রকল্প চালুর দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ‘অরণ্য এবং ময়ূর বাঁচাও কমিটি’। কমিটির দাবি, হাতির উপদ্রবে জঙ্গলমহলের প্রায় ৮ হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। চাষ করতে না পেরে বহু কৃষক ও কৃষিজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অবিলম্বে জঙ্গলমহলে হাতি সংরক্ষণ প্রকল্প চালু কর‍তে হবে। এক শতক জমির ফসল নষ্ট করলে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ মোট ১১ দফা দাবি নিয়ে স্মারক লিপি জমা দেন। কমিটির বক্তব্য, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি এই প্রকল্প চালুর কথা বলা হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। কেন প্রকল্প চালু হয়নি, তার তদন্তেরও দাবি জানানো হয়েছে।পাশাপাশি, ২০২২ সালের ১১ ফেব্রুয়ারির পর থেকে ক্ষতিগ্রস্তরা কত টাকা ক্ষতিপূরণ পেয়েছেন, তার হিসাব প্রকাশ এবং অনাবাদি জমির জন্য প্রতি একরে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে।
কমিটির সভাপতি অবনী মাহাত বলেন, জঙ্গল বাঁচানোর পাশাপাশি মানুষের জীবন ও জীবিকাও সুরক্ষিত করতে হবে। দাবি পূরণ না হলে বেলতলা থেকে শালবনী সহ বিভিন্ন রাস্তায় অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
error: Content is protected !!

Don't Miss