E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন কী কাজ করে জানেন?

হিউমেকট্যান্ট হিসেবে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তবে সরাসরি ব্যবহারের বদলে সঠিক ময়েশ্চারাইজার বেছে নেওয়া জরুরি
শীতকালে ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন
শীতকালে ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন

এক ধরনের স্বচ্ছ আঁঠালো, বর্ণহীন, গন্ধহীন এবং সামান্য মিষ্টি স্বাদের ঘন তরলই হলো গ্লিসারিন। এটি উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। শীতে ত্বকের যত্নে নামী-দামি প্রসাধনীকে টেক্কা দিতে পারে সাশ্রয়ী এ প্রসাধনীটি। আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্য শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে গ্লিসারিন বিশেষভাবে জায়গা করে নিয়েছে। এটি মূলত একটি ‘হিউমেকট্যান্ট’ উপাদান যা বাতাস এবং ত্বকের ভেতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান। আসুন এক নজরে জেনে নিই, গ্লিসারিনের কিছু উপকারিতা সম্পর্কে-

১। আর্দ্রতা ধরে রাখা: এটি ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা আকর্ষণ করে শুষ্ক ও খসখসে ভাব দূর করে।
২। ত্বক নরম ও মসৃণ রাখা: নিয়মিত সঠিক নিয়মে ব্যবহারে ত্বক কোমল ও নমনীয় হয়।

৩। ফাটা ত্বক ও ঠোঁট নিরাময়: শীতকালে ঠোঁট, হাত-পা ও গোড়ালি ফাটা রোধ করতে এটি দারুণ করে।

৪। বাইরে থেকে ত্বকের সুরক্ষা:
ত্বকের প্রাকৃতিক সুরক্ষা বলয় ঠিক রাখতে সাহায্য করে এবং বাইরের ধুলাবালি বা শুষ্ক আবহাওয়া থেকে সুরক্ষা দেয়।

৫। বয়সের ছাপ কমানো:
ত্বক হাইড্রেটেড বা আর্দ্র থাকলে বলিরেখা ও সূক্ষ্ম রেখা কম পড়ে। তাই বয়সের ছাপ এড়াতেও ত্বকে গ্লিসারিন ব্যবহার করা ভালো।

৬। দ্রুত ক্ষত সারায়: ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়ে গ্লিসারিন সাহায্য করে। সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে।

ব্যবহার বিধি:
১। সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই গ্লিসারিনের সঙ্গে গোলাপজল বা জল মিশিয়ে ব্যবহার করা জরুরি।

২। সূর্যের আলোতে গ্লিসারিন ব্যবহার না করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করুন এবং ঘুম থেকে উঠে তা ফেস ও বডি ওয়াস দিয়ে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
error: Content is protected !!

Don't Miss