E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

জ্ঞানেশের বিরুদ্ধে মামলার শুনানি পিছোল, ৯ ডিসেম্বর পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ বিরোধীদের। নির্বাচন কমিশনের দাবি, এসআইআর সংক্রান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে
এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর
এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, পরবর্তী তারিখ ৯ ডিসেম্বর

স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ১৭ নভেম্বর ২০২৬: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাজকর্ম ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি ৯ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি রাখল প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা।লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একাধিক নেতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর সম্মতি ছাড়াই এককভাবে নিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এসআইআর সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তিন সদস্যের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।এদিকে, শুনানির আগেই রাহুল গান্ধি-সহ ১৩ জন বিরোধী নেতা সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেন। সেখানে নির্বাচন কমিশনকে ৪৮টি লিখিত প্রশ্নের উত্তর হলফনামার মাধ্যমে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। প্রশ্নগুলির মধ্যে রয়েছে, এসআইআর চালুর সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল, কমিশনের তিন সদস্যের মধ্যে আদৌ কোনও মতবিরোধ ছিল কি না, ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার প্রক্রিয়ায় কী পরিবর্তন আনা হয়েছিল এবং কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইসিনেট’-এর নিয়ন্ত্রণ কার হাতে ছিল।

মঙ্গলবার নির্বাচন কমিশনের আইনজীবী হরিশ সালভে ওই আবেদনের বিরোধিতা করে জানান, এ বিষয়ে কমিশনের গুরুতর আপত্তি রয়েছে। এরপর কমিশনকে নিজেদের আপত্তি ও বক্তব্য জানিয়ে জবাব জমা দেওয়ার সুযোগ দেয় শীর্ষ আদালত। সেই কারণেই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
error: Content is protected !!

Don't Miss