E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

মোবাইলের প্রলোভনে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, বর্ধমানে গ্রেফতার বৃদ্ধ

পরিবারের অভিযোগের ভিত্তিতে বর্ধমান মহিলা থানায় মামলা রুজু। পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়
বর্ধমানে নাবালিকাকে নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ নির্মিত প্রতীকি ছবি
বর্ধমানে নাবালিকাকে নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ নির্মিত প্রতীকি ছবি

পল্লবী নস্কর বর্ধমান, ১৭ নভেম্বর ২০২৬: একটি মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিজের কাছে ডেকে নেওয়ার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। বর্ধমানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ১৪ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতন করেন ৬৮ বছর বয়সি ওই ব্যক্তি। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই কিশোরীর প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে আগে থেকেই কিশোরীকে বিরক্ত করার অভিযোগ ছিল। পরিবারের দাবি, গত শনিবার বিকেলে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে কিশোরীকে নিজের বাড়িতে ডাকেন তিনি। সেই সময় কিশোরীর মা বাড়িতে ছিলেন না। অভিযোগ, এই সুযোগেই কিশোরীর উপর নির্যাতন চালানো হয়। বাড়ি ফিরে মাকে সমস্ত ঘটনা জানায় কিশোরী। এরপর আর দেরি না করে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ধারা এবং পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।সোমবার আদালতে তোলা হলে অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তদন্তের প্রয়োজনে অভিযুক্তের শারীরিক পরীক্ষার আবেদনও জানিয়েছে পুলিশ। যদিও অভিযুক্তের আইনজীবী আদালতে তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
error: Content is protected !!

Don't Miss