E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

১৭ নভেম্বর তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ‘আকভান’। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

স্বস্তিকা অধিকারী, কলকাতা, ১৬ নভেম্বর ২০২৬: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। তবে উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপটি রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ সেটির অবস্থান ছিল চেন্নাই থেকে প্রায় ৭২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে সেটি। পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় তা তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পরবর্তী দু’দিনে আরও শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। বৃহস্পতিবার রাত নাগাদ অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে পৌঁছতে পারে সেটি। তখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
error: Content is protected !!

Don't Miss