শিলিগুড়িতে ২৮ ফুটের বড়মা! নৈহাটির আদলে কালীপুজো ঘিরে উন্মাদনা
শিলিগুড়ি: নৈহাটির বড়মার পুজোর আদলে এবারও শারদোৎসবের পর কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের আবহে মাতছে শিলিগুড়ি। শহরের হায়দরপাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২৮ ফুট উচ্চতার বিশাল বড়মার প্রতিমাকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ।


