জন্মদিনের রাতেই অভিষেকের বাড়ির সামনে তাণ্ডব! হামলার অভিযোগ, বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদের, পাল্টা কটাক্ষ দিলীপের
ডায়মন্ড হারবার: জন্মদিনের রাতেই তুমুল উত্তেজনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। অভিযোগ, জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনুগামী ও সমর্থকেরা। সেই সময় একদল


