প্রয়াত ‘কাঁটে’ পরিচালক সঞ্জয় গুপ্ত, মৃত্যুসংবাদ জানালেন অশোক পণ্ডিত
মুম্বই: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত পরিচালক ও চিত্রনির্মাতা সঞ্জয় গুপ্ত। ‘কাঁটে’, ‘জিন্দা’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ এবং ‘কাবিল’-এর মতো ছবির পরিচালক হিসেবে পরিচিত সঞ্জয়ের মৃত্যুসংবাদ শনিবার সমাজমাধ্যমে জানান চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।


