বিন্দুসাগরের তীরে এক হাজার বছরের ইতিহাস – লিঙ্গরাজ মন্দির
পুরোনো ভুবনেশ্বরের সরু গলি, শঙ্খ ও ধূপের দোকান পেরিয়ে হঠাৎ করেই চোখে পড়ে এক বিশাল স্থাপত্য। লাল বেলেপাথরে তৈরি, ১৮০ ফুট উঁচু বিমান নিয়ে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে লিঙ্গরাজ মন্দির।


