মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা মোদীর, সুভাষিতমে তুলে ধরলেন সীতার প্রসঙ্গ
নয়াদিল্লি: মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে মহর্ষি বাল্মীকির অবদানের কথা স্মরণ করে তিনি জানান, তাঁর সদ্বিচার যুগে যুগে দেশকে সমৃদ্ধ করে চলবে।


