কনটেনার ও ক্রীড়াসামগ্রী উৎপাদনে ১১,১৫৬ কোটির প্রকল্প, গ্রামীণ উন্নয়নেও বড় সিদ্ধান্ত কেন্দ্রের
নয়াদিল্লি: দেশের উৎপাদন শিল্পকে শক্তিশালী করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ এলাকার স্থানীয় উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে


