কালীপুজোর নিরাপত্তায় বিশেষ নজরদারি, নিষিদ্ধ শব্দবাজি রুখতে তৎপর পুলিশ
কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে আলোর উৎসব দীপাবলি ও কালীপুজোর প্রস্তুতি। উৎসবের আনন্দে যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে ও নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার বন্ধ থাকে, সেই লক্ষ্যে তৎপর পুলিশ-প্রশাসন।


