গঙ্গোত্রী-যমুনোত্রীতে মরশুমের তুষারপাত, সাদা বরফের চাদরে ঢাকল পাহাড়
উত্তরকাশী: উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম-সহ উত্তরকাশী জেলার উঁচু পার্বত্য এলাকায় বৃহস্পতিবার তুষারপাতের জেরে শীতের প্রকোপ আরও বাড়ল। অন্যদিকে, জেলা সদর ও নিচু এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ নেমে যায়।


