দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ কর্মসূচির সময় আইসার সভানেত্রী নেহা বোরাকে আটক করে পুলিশ। ১৬ অক্টোবরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। পরদিন সকালে নেহা মুক্তি পান।
নিবারণমূলক ধারায় শুক্রবার আটক করা হয় আইসার সর্বভারতীয় সভানেত্রীকে। মুক্তির পর আইনজীবীর সঙ্গে যোগাযোগে বাধা ও রাতভর হেফাজতে রাখার অভিযোগ তুললেন তিনি।