নাগপুরে ভোট দিলেন নীতিন গডকড়ী, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থীকে নিয়ে
নাগপুর: মহারাষ্ট্র বিধান পরিষদের নাগপুর বিভাগ স্নাতক নির্বাচনী কেন্দ্রের নির্বাচনে শুক্রবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ী। নাগপুরের মহল এলাকার নিউ ইংলিশ হাইস্কুলে ভোট দেন তিনি।


