বারাসাতের পর বসিরহাটেও আলোর চমক, নবোদয় সংঘের মণ্ডপে কেদারনাথের আবহে শিবের তাণ্ডব
বসিরহাট: কালীপুজোকে ঘিরে আলোর উৎসবে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত বসিরহাটের নবোদয় সংঘ। এ বার তাদের পুজোর ৭০তম বর্ষ। আর এই বিশেষ বছরকে স্মরণীয় করে তুলতে মণ্ডপসজ্জায় থাকছে পাহাড়ি পরিবেশের ছোঁয়া, কেদারনাথের


