কারিগর কমছে, চিনির দামে আগুন! আগামী দিনে কালীপুজোয় মিলবে তো মা কালীর প্রিয় কদমা?
নবদ্বীপ: কালীপুজো মানেই মণ্ডপে মণ্ডপে মা কালীর আরাধনা। আর দেবীর হাতে কিংবা পুজোর নৈবেদ্যে কদমা যেন এক চিরপরিচিত অনুষঙ্গ। ধবধবে সাদা, কদম ফুলের মতো দেখতে এই বিশেষ মিষ্টি দীর্ঘদিন ধরেই বাঙালির ধর্মীয়


