আগামীকাল তামিলনাড়ু সফরে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, যোগ দেবেন থেভর জয়ন্তী ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে
নয়াদিল্লি: এক দিনের সফরে আগামীকাল, শুক্রবার তামিলনাড়ু যাচ্ছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। সফরসূচিতে রয়েছে রামনাথপুরম জেলার পাসুমপনে মুথুরামালিঙ্গ থেভরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং ডিন্ডিগুলে গান্ধীগ্রাম গ্রামীণ প্রতিষ্ঠানের দুটি বিশেষ অনুষ্ঠানে যোগদান।


