একদিকে নদী, অন্যদিকে মহাশ্মশান, ঘন জঙ্গলের মাঝে খোলা আকাশের নিচে বিরাজ করছেন রহস্যময়ী মা ঝুপোকালী
বীরভূম: একদিকে নদীর কলকল ধ্বনি, অন্যদিকে মহাশ্মশান, চারপাশে ঘন জঙ্গল। এমনই এক রহস্যময় পরিবেশের মাঝে খোলা আকাশের নিচে শিলামূর্তিতে পূজিত হয়ে আসছেন বীরভূমের বক্রেশ্বরের মা ঝুপোকালী।


