স্টেশনে রেললাইনে ফাটল, এক ঘণ্টারও বেশি বন্ধ ট্রেন চলাচল! বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা
বসিরহাট: হাসনাবাদ-শিয়ালদা শাখার ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল দেখা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।


