কুলগামে সিআরপিএফের উপর এ কে-৪৭ নিয়ে হামলা, গুরুতর জখম ২-সহ আহত ৩ জওয়ান
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর উপর ফের হামলা। বুধবার দুপুরে মীরবাজারের কাছে নওয়াপোরায় একটি সেতু পাহারার দায়িত্বে থাকা সিআরপিএফের জওয়ানদের লক্ষ্য করে এ কে-৪৭ থেকে গুলি চালাল মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা।


