নথি চেয়ে না পেয়ে স্টেশন মাস্টারের সঙ্গে বচসায় মন্ত্রী, মুর্শিদাবাদ স্টেশনে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা
মুর্শিদাবাদ: রেলের টিকিট বিক্রি থেকে জমি লিজ—একাধিক বিষয়ে অনিয়মের অভিযোগ তুলে মুর্শিদাবাদ স্টেশনে সরব হলেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ। রবিবার স্টেশন মাস্টার মুকুল আনন্দের সঙ্গে দেখা করে সংশ্লিষ্ট নথি দেখতে চান তিনি।


