প্রয়াত গোঘাটের প্রাক্তন কংগ্রেস নেতা গোপাল মোহন চক্রবর্তী, শোকের ছায়া
গোঘাট: প্রয়াত হলেন গোঘাটের প্রাক্তন কংগ্রেস নেতা গোপাল মোহন চক্রবর্তী। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোঘাটের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


