কালীপুজোর নিরাপত্তায় আগাম তৎপরতা! মণ্ডপে মণ্ডপে পরিদর্শনে পুলিশ সুপার, খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা
ঝাড়গ্রাম: আলোর উৎসবে মেতেছে গোটা বাংলা। কালীপুজোকে ঘিরে ঝাড়গ্রাম শহরও সেজে উঠেছে বর্ণিল আলোকসজ্জায়। বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ার আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হলো ঝাড়গ্রাম জেলা পুলিশ।


