দেশীয় চিপ উৎপাদন থেকে ৫জি, প্রযুক্তিতে স্বনির্ভরতার পথে ভারত, বললেন মোদী
নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ব্যাটারি সংরক্ষণ এবং ডিজিটাল পরিকাঠামো—উদীয়মান প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে ভারত। শুধু প্রযুক্তি ব্যবহার নয়, নিজস্ব প্রযুক্তি তৈরি এবং তা বৃহৎ পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার


