E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের দাপট! কফ-থুতু ফেলার পাত্র থেকে রোগীর বিছানায় উঠছে ইঁদুর, হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন

মহিলা ওয়ার্ডে ইঁদুরের অবাধ বিচরণের অভিযোগ ঘিরে ক্ষোভ রোগীর পরিজনদের। পরিচ্ছন্নতা অভিযান ও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের
ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের উপদ্রবের অভিযোগ ঘিরে রোগীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন
ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের উপদ্রবের অভিযোগ ঘিরে রোগীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন

ইসলামপুর: ফের সামনে এল সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবির অভিযোগ।এবার হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের অবাধ বিচরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার অভিযোগ, মহিলা ওয়ার্ডে রোগীদের খাটের নিচে অবাধে ঘুরে বেড়াচ্ছে বড় বড় ইঁদুর।ইসলামপুর মহকুমা হাসপাতালে। শুধু তাই নয়, কফ-থুতু

ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে রোগীর বিছানা ও কফ-থুতু ফেলার পাত্রের আশপাশে ইঁদুরের বিচরণের অভিযোগ
ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে রোগীর বিছানা ও কফ-থুতু ফেলার পাত্রের আশপাশে ইঁদুরের বিচরণের অভিযোগ

ফেলার পাত্রের মধ্যেও ঢুকে পড়ছে সেগুলি। এমনকী সেই পাত্র থেকে বেরিয়ে সরাসরি রোগীদের বিছানায় উঠে পড়ছে ইঁদুর। হাসপাতালের মহিলা ওয়ার্ডের এমন ছবি সামনে আসতেই রোগীদের নিরাপত্তা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে মানুষ সুস্থ হয়ে ওঠার আশায় হাসপাতালে ভর্তি হন, সেখানে ওয়ার্ডের ভিতরেই ইঁদুরের এমন অবাধ বিচরণ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুরের উপদ্রব চলছে।একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। রোগীর পরিজনদের বক্তব্য, হাসপাতালের বিছানায় যদি ইঁদুর উঠে পড়ে ও ব্যবহৃত কফ-থুতু ফেলার পাত্রে ঘোরাফেরা করে, তাহলে রোগীদের সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক। তাঁদের দাবি, অবিলম্বে হাসপাতালের সমস্ত ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি ইঁদুরের উপদ্রব বন্ধ করতে কার্যকর পদক্ষেপ করতে হবে।সব মিলিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডের এই পরিস্থিতি সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।এখন দেখার, রোগীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম

দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Don't Miss