E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

সৌরভ দাসের বিদেশযাত্রা ও পাসপোর্ট বিতর্ক, দিল্লি হাই কোর্টে কেন্দ্রকে জবাবদিহির নির্দেশ

পাসপোর্টের তথ্যগত অসঙ্গতি নিয়ে কেন্দ্রের বক্তব্য, নাগরিকত্বের উপরও পড়তে পারে প্রভাব; ৯ ডিসেম্বর পরবর্তী শুনানি
দিল্লি হাই কোর্টে সৌরভ দাসের পাসপোর্ট ও লুকআউট সার্কুলার সংক্রান্ত মামলার শুনানি।ছবি: প্রতীকী চিত্র (AI-নির্মিত)
দিল্লি হাই কোর্টে সৌরভ দাসের পাসপোর্ট ও লুকআউট সার্কুলার সংক্রান্ত মামলার শুনানি।ছবি: প্রতীকী চিত্র (AI-নির্মিত)

স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৬ নভেম্বর: ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিদেশযাত্রায় বাধা এবং পাসপোর্ট সংক্রান্ত বিতর্কে এবার আইনি লড়াই পৌঁছল দিল্লি হাই কোর্টে। তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারির বিষয়টি আদালতে জানাল কেন্দ্র। পাশাপাশি পাসপোর্টের তথ্যগত অসঙ্গতি নিয়ে কেন্দ্রের বক্তব্য, সংশ্লিষ্ট ত্রুটি তাঁর ভারতীয় নাগরিকত্বের উপরও প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের বেঞ্চ মামলাটির শুনানিতে কেন্দ্রের কাছে জবাব চেয়ে নোটিস জারি করেছে। আগামী ৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

আদালতে কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ২২-২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে মহারাষ্ট্র পুলিশের অনুরোধে সৌরভ দাসের বিরুদ্ধে এলওসি জারি করা হয়েছিল। তাঁর পাসপোর্টে উল্লেখ করা জন্মস্থান, ঠিকানা ও পারিবারিক পরিচয় সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তদন্তও চলছে বলে জানান তিনি। বিশেষ করে পাসপোর্টে বাবার নামের জায়গাটি ফাঁকা রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রের বক্তব্য, এই অসঙ্গতিগুলি তাঁর নাগরিকত্বের বিষয়েও প্রশ্ন তুলতে পারে।

অন্যদিকে, সৌরভের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অখিল সিবল। তাঁর বক্তব্য, কোনও এলওসি জারি করা হয়েছে কি না, কেন তা করা হয়েছে কিংবা এর উদ্দেশ্য কী—সে সম্পর্কে সৌরভকে কিছুই জানানো হয়নি। এমনকি এলওসির একটি প্রতিলিপি চাইলেও কেন্দ্রের তরফে তা দিতে অস্বীকার করা হয় বলে আদালতে জানানো হয়েছে। তাঁর আইনজীবীর যুক্তি, কেবল কারণ দর্শানোর নোটিস জারি হয়েছে বলেই কোনও ব্যক্তির বিদেশযাত্রার অধিকার খর্ব করা যায় না। পাসপোর্ট বাতিল বা স্থগিত করার কোনও নির্দেশ তাঁকে জানানো হয়নি বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমানে ওঠার আগে অভিবাসন কাউন্টারে আটকে দেওয়া হয় সৌরভকে। ব্রিটেনে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। এই ঘটনায় বুধবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর অভিযোগ, কোনও লিখিত নিষেধাজ্ঞা বা এলওসি দেখানো ছাড়াই তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল।

এদিকে, পাসপোর্টের অসঙ্গতি নিয়ে ২৩ নভেম্বর সৌরভকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছিল চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নোটিস পাঠানো হয়েছে। জন্মস্থান সংক্রান্ত তথ্যের ব্যাখ্যা দিতে সাত দিন সময় দেওয়া হয়েছে তাঁকে। জবাব জমা না দেওয়া পর্যন্ত ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশযাত্রা না করার পরামর্শও দেওয়া হয়েছে।

তবে সৌরভের দাবি, রাজনৈতিক সক্রিয়তার কারণেই তাঁকে বিদেশযাত্রা থেকে আটকানো হয়েছে। একই পাসপোর্ট ব্যবহার করে অতীতে একাধিকবার বিদেশ সফর করলেও কখনও এমন সমস্যায় পড়তে হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে পাসপোর্টের তথ্যগত অসঙ্গতি, এলওসি জারি এবং বিদেশযাত্রার অধিকার—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে মামলাটি ঘিরে তৈরি হয়েছে নতুন আইনি বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম

দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Don't Miss