E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

দুর্গাপুরে ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ঘোষণা ১০০ অমৃত কেন্দ্রের

অন্ডাল বিমানবন্দরের কাছে তৈরি হবে ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল, কলকাতা, নিউটাউন ও আসানসোলেও নতুন হাসপাতাল গড়ার পরিকল্পনা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

সায়ন্ত মাউর, পূর্ব বর্ধমান ২৭ নভেম্বর: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে যোগ দেন এবং অন্ডালে নতুন ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের চিকিৎসা পরিষেবার সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সাধারণ মানুষকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। অন্ডাল বিমানবন্দরের কাছে ৫০০ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল নির্মাণের প্রস্তাবের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এদিন তিনি জানান, আগামী দিনে কলকাতা, নিউটাউন ও আসানসোলে নতুন হাসপাতাল এবং আরও ৪টি জেলায় নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে।

ক্যানসার ও অন্যান্য জটিল রোগের চিকিৎসায় সাধারণ মানুষের আর্থিক বোঝা কমাতে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে রাজ্য জুড়ে ১০০টি ‘অমৃত’ (AMRIT) কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি, দুর্গাপুরের এই হাসপাতালে ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকল্পে’র সুবিধা যুক্ত হওয়ায় সাধারণ মানুষ অত্যন্ত উপকৃত হবেন বলেও তিনি উল্লেখ করেন।
ক্যানসার ও অন্যান্য জটিল রোগের চিকিৎসায় সাধারণ মানুষের আর্থিক বোঝা কমাতে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

তিনি জানান, সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে রাজ্য জুড়ে ১০০টি ‘অমৃত’ (AMRIT) কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি, দুর্গাপুরের এই হাসপাতালে ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকল্পে’র সুবিধা যুক্ত হওয়ায় সাধারণ মানুষ অত্যন্ত উপকৃত হবেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিনের অনুষ্ঠানে মিশন হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু এবং তাঁর পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হলে তবেই রাজ্যের প্রান্তিক মানুষও বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাবেন। অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, শিল্পমন্ত্রী তাপস রায় এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম

Don't Miss