E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজরবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Jalsha Ghar

ভারতের সংবিধান দিবস,গণতন্ত্রের মূল ভিত্তি ও নাগরিক সচেতনতা

১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। সাম্য, ন্যায়বিচার, স্বাধীনতা ও নাগরিক অধিকারের সুরক্ষায় সংবিধানের ভূমিকা স্মরণ করে দেশজুড়ে পালিত হচ্ছে সংবিধান দিবস।
সংবিধান দিবস উপলক্ষে ড. বি. আর. আম্বেদকর ও ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধার্ঘ্য। (ছবি: AI নির্মিত প্রতীকী চিত্র)
সংবিধান দিবস উপলক্ষে ড. বি. আর. আম্বেদকর ও ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধার্ঘ্য। (ছবি: AI নির্মিত প্রতীকী চিত্র)

সায়ন্ত মাউর, পূর্ব বর্ধমান, ২৬ নভেম্বর:আজ বৃহস্পতিবার, সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের সংবিধান দিবস বা ‘সমবিধান দিবস’। ১৯৪৯ সালের এই ঐতিহাসিক দিনেই গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, যা পরবর্তীতে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে সংবিধান ঠিক কী? সহজ কথায়, সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের রক্ষাকবচ। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে দেশের প্রতিটি মানুষকে সমান অধিকার ও মর্যাদা প্রদান করাই এর মূল লক্ষ্য।

ভারতীয় সংবিধানের রূপকার বা জনক ড. বি. আর. আম্বেদকর তাঁর ব্যক্তিগত জীবনসংগ্রাম ও অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে, সমাজের পিছিয়ে পড়া ও নিপীড়িত মানুষের মুক্তির একমাত্র পথ হলো একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক সংবিধান। ভারতবর্ষের মতো বৈচিত্র্যময় ও বহুভাষিক দেশে যুগে যুগে বর্ণবৈষম্য এবং উচ্চবিত্তের দ্বারা নিম্নবিত্তের ওপর শোষণ ও অত্যাচার চলে এসেছে।

সংবিধান সেই সমস্ত বৈষম্যের উর্ধ্বে উঠে দেশের প্রতিটি নাগরিককে একটি নির্দিষ্ট নিয়ম, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের অভিন্ন সীমানায় আবদ্ধ করেছে।একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সংবিধান। এটি দেশকে এককেন্দ্রিক স্বৈরশাসনের হাত থেকে রক্ষা করে। স্বাধীন বিচারব্যবস্থা ও আইনি কাঠামোর ওপর সাধারণ মানুষের অগাধ আস্থা রয়েছে, কারণ সংবিধানই প্রত্যেক নাগরিককে একটি ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের ক্ষমতা দিয়েছে। এছাড়া অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার অধিকার, শিক্ষা ও ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সংস্কার এবং সময়ের প্রয়োজনে নতুন আইন প্রণয়নের পথও এই সংবিধানই প্রশস্ত করেছে।

তবে কেবল সংবিধান থাকলেই চলবে না, এর সঠিক প্রয়োগ ও গুরুত্ব সম্পর্কে দেশের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। অনেক সময় সমাজের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সংবিধানকে উপেক্ষা করেন এবং সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বা প্রতিবাদী কণ্ঠস্বরকে অসৎ উপায়ে দমিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু ভারতের সংবিধান ও বিচারব্যবস্থা বারবার সেই সমস্ত নিরপরাধ মানুষকে মুক্ত করেছে এবং অন্যায়কারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছে।সংবিধান দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিন নয়, এটি গণতন্ত্রের এক মহোৎসব। আজকের এই বিশেষ দিনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত এবং সরকারি দপ্তরে নানা অনুষ্ঠানের মাধ্যমে সংবিধানের আদর্শ ও মূল্যবোধ উদ্‌যাপন করা হচ্ছে।

এই উৎসবের মূল উদ্দেশ্য হলো সংবিধানের মৌলিক নীতি, ন্যায়বিচারের প্রক্রিয়া এবং এর যৌক্তিকতা সাধারণ মানুষের কাছে নতুন করে পৌঁছে দেওয়া। দেশের প্রান্তিক গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত সমাজ—প্রত্যেকেই যখন সাংবিধানিক শিক্ষায় শিক্ষিত হয়ে নির্ভয়ে নিজেদের অধিকার ও বিচারব্যবস্থা সম্পর্কে সচেতন হবেন, তখনই প্রকৃত অর্থে দেশ প্রকৃত শিক্ষায় আলোকিত হবে।

আসুন, আজকের এই পবিত্র দিনে আমরা সংবিধানের আদর্শ, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক কর্তব্য সম্পর্কে নিজেদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করি। সংবিধানকে জানুন, এর মর্যাদা রক্ষা করুন এবং দেশকে অগ্রগতির চরম শিখরে পৌঁছে দেওয়ার শপথ নিন।জয় হিন্দ! বন্দেমাতরম!

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়
নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় ছবি : নিজস্ব
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল ছবি : নিজস্ব
হায়দরাবাদের MCRHRD-তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অভিনেতা মহেশ বাবু
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Don't Miss