E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ২৮, ২০২৬
Jalsha Ghar

শ্রীনগরে মরশুমের শীতলতম রাত, তাপমাত্রা নামল মাইনাস ২.৪ ডিগ্রিতে

 

ফারজানা ইয়াসমিন, শ্রীনগর, ২৮ নভেম্বর: কাশ্মীরে ক্রমশ বাড়ছে শীতের দাপট। শুক্রবার রাতে শ্রীনগরে মরশুমের শীতলতম রাত রেকর্ড করা হয়েছে। শনিবার শ্রীনগরের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার রাতে শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে তা আরও কমে যায়। উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ঘন কুয়াশাও দেখা গিয়েছে।

কাশ্মীরের পর্যটনকেন্দ্রগুলিতেও তাপমাত্রা অনেকটাই কমেছে। পহেলগামে শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগের রাতে সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে পহেলগাম ছিল উপত্যকার সবচেয়ে ঠান্ডা জায়গা।

দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্ডে তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর কাশ্মীরের কুপওয়ারায় পারদ নেমেছে মাইনাস ১.৪ ডিগ্রিতে। অন্যদিকে, গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মাসের শেষ পর্যন্ত কাশ্মীরে মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে আগামী দিনে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বল্লভাচার্যের জন্মস্থানে ১৪৮ কোটির আধ্যাত্মিক কেন্দ্রের পরিকল্পনা, জানালেন অমিত শাহ
বল্লভাচার্যের জন্মস্থানে ১৪৮ কোটির আধ্যাত্মিক কেন্দ্রের পরিকল্পনা, জানালেন অমিত শাহ সৌজন্যে : @AmitShah /X
কলকাতার বালিগঞ্জ এরিনায় কলকাতা নাইট রাইডার্সের (KKR) 'নাইট প্লে' পিকলবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী (বাঁয়ে) ও সৌরভ দুবে।

Don't Miss