E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজরবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Jalsha Ghar

আরামবাগে শুরু ‘প্রধানমন্ত্রী শহরী আবাস মেলা’, ৫ ডিসেম্বর পর্যন্ত মিলবে সরকারি প্রকল্পের তথ্য

আরামবাগ পৌরসভার উদ্যোগে শুরু প্রধানমন্ত্রী শহরী আবাস মেলা। ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিলবে সরকারি আবাসন-সহ বিভিন্ন প্রকল্পের তথ্য ও আবেদনের সুযোগ
: আরামবাগ পৌরসভা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শহরী আবাস মেলার উদ্বোধনী অনুষ্ঠান
: আরামবাগ পৌরসভা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শহরী আবাস মেলার উদ্বোধনী অনুষ্ঠান

রবিবার থেকে আরামবাগ পৌরসভার উদ্যোগে শুরু হল ‘প্রধানমন্ত্রী শহরী আবাস মেলা’। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আরামবাগ পৌরসভা প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই মেলা। এখানে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি প্রকল্প সংক্রান্ত তথ্য জানতে পারবেন সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পৌরসভার প্রশাসক সমর দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা। যেসব পরিবারের পাকা বাড়ি নেই এবং টিন, টালি বা অ্যাসবেস্টসের ছাউনিযুক্ত বাড়িতে বসবাস করেন, তাঁদের সরকারি আবাসন প্রকল্পের আওতায় পাকা বাড়ির সুযোগ করে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়
নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় ছবি : নিজস্ব
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল ছবি : নিজস্ব
হায়দরাবাদের MCRHRD-তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অভিনেতা মহেশ বাবু
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বল্লভাচার্যের জন্মস্থানে ১৪৮ কোটির আধ্যাত্মিক কেন্দ্রের পরিকল্পনা, জানালেন অমিত শাহ
বল্লভাচার্যের জন্মস্থানে ১৪৮ কোটির আধ্যাত্মিক কেন্দ্রের পরিকল্পনা, জানালেন অমিত শাহ সৌজন্যে : @AmitShah /X

Don't Miss